ঘূর্ণিঝড়ে গুজরাটের এক হাজার গ্রাম বিদ্যুৎহীন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ঘূর্ণিঝড়ে গুজরাটের এক হাজার গ্রাম বিদ্যুৎহীন
শুক্রবার, ১৬ জুন ২০২৩



ঘূর্ণিঝড়ে গুজরাটের এক হাজার গ্রাম বিদ্যুৎহীন

ভারতের গুজরাট উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। এর প্রভাবে রাজ্যের পাঁচ শতাধিক গাছ ভেঙে পড়েছে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন। এ ছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় এক হাজার গ্রাম।

শুক্রবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘণ্টায় ১২৫ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার গতিবেগ নিয়ে গুজরাটের জাখাউ বন্দরের কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ঘূর্ণিঝড়টি গুজরাট রাজ্যে আঘাত হানার সময় প্রবল বৃষ্টির সাথে দমকা হাওয়ার সৃষ্টি হয়। রাজ্যের কর্মকর্তারা জানান, গুজরাটের বিভিন্ন স্থানে ৫২৪ টির বেশি গাছ এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। প্রায় ৯৪০ গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে রাজ্যটিতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ঘূর্ণিঝড় আঘাত হানার আগে গুজরাটের উপকূলীয় এলাকা থেকে প্রায় লাখ খানেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া রাজ্যের জামনগর বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১২:৫৮:১০   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ