হবিগঞ্জে ভিজিএফ’র চাল ও সার-বীজ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হবিগঞ্জে ভিজিএফ’র চাল ও সার-বীজ বিতরণ
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



হবিগঞ্জে ভিজিএফ’র চাল ও সার-বীজ বিতরণ

জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় আজ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দুস্থব্যক্তিদের মধ্যে ভিজিএফ-এর চাল এবং কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে এসব সামগ্রি বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইম-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
অনুষ্ঠানে আসন্ন ঈদ উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌরসভার চারহাজার ৬২১টি পরিবারের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এছাড়াও, এদিন শায়েস্তাগঞ্জ উপজেলার ৩৫০জন কৃষককের মধ্যে জনপ্রতি পাঁচকেজি রোপা আমনের বীজ ও ২০ কেজি রসায়নিক সার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:০৮:৪২   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ