বড় জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » বড় জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



বড় জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ফুটবলে রীতিমতো উড়ছে আর্জেন্টিনা! জাতীয় দলের পাশাপাশি দলটি দুর্দান্ত সময় পার করছে ফুটসাল ফুটবলেও। পেরু এবং উরুগুয়ের বিপক্ষে টানা দুই জয়ের পর ইকুয়েডরের বিপক্ষে জিতে হ্যাটট্রিক পূরণ করেছে আর্জেন্টিনা। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে তারা। এই জয়ের মধ্য দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনার যুবারা।

বুধবার (২১ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড পায় আর্জেন্টিনার যুবারা। ম্যাচের দ্বিতীয় মিনিটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন লুকাস গ্রান্দা। ম্যাচের ১২ মিনিটে ইকুয়েডরের বালারিজু গোল করে দলকে সমতায় ফেরান।

দলকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন আর্জেন্টিনার গ্রান্দা। এদিন মাঠের পারফরম্যান্সে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন যুব দলের অধিনায়ক গ্রান্দা। নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে ৩-১ গোলেও এগিয়ে নেন গ্রান্দা।

এদিকে, দিনের অপর ম্যাচে ভেনেজুয়েলা প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১১:০০   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফারজানার শেষের ঝড়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভিনিসিয়ুসের জোড়া গোলে বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ
নেপালকে উড়িয়ে শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ
ধর্মঘট’ শেষে মাঠে ফিরেই রোনালদোর গোল
সহজ জয়ে পরের রাউন্ডে সিটি ও লিভারপুল
দারুণ জয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে শুরু বাংলাদেশের
পিএসজি সবার আগে, কোনো ব্যক্তি নয় : দেম্বেলে
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের চমক
এগিয়ে গিয়েও ব্রেন্টফোর্ডের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ