ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপে মিলল ১০৪ কেজি গাঁজা

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপে মিলল ১০৪ কেজি গাঁজা
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপে মিলল ১০৪ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঝোপের ভেতর থেকে ১০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা করেছে পুলিশ। সোমবার (২৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: মো. জাকির হোসেন (৫০) এবং সাইফুল ইসলাম (৩৬)। তাদের বাড়ি কসবা উপজেলার গৌরাঙ্গলা মধ্যপাড়া এলাকায়।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মহিউদ্দিন জানান, দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা এলাকার জাকির মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জাকির মিয়ার বাড়ির দক্ষিণ পাশে সবজি বাগানের ঝোপের ভেতর থেকে ৫টি প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা ১০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতাররা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:১১:০৫   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ