বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে, এটা হাস্যকর : হানিফ

প্রথম পাতা » খুলনা » বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে, এটা হাস্যকর : হানিফ
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে, এটা হাস্যকর : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে, এটা হাস্যকর। এটা নিয়ে জনগণ কিংবা সরকার কেউই মাথা ঘামাচ্ছে না।

মঙ্গলবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক প্রদানকালে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে শহরে হানিফের নিজ বাসভবনের সামনে মোট ৮০ জন সাংবাদিকদের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবা স্বপ্ন দেখছেন, না হলে তিনি কীভাবে বলেন ‘জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক নেই’। জনগণের সঙ্গে সম্পর্ক আছে বলেই এখনও এই সরকার টিকে আছে। দেশের সিংহভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। বিএনপির দুই শীর্ষ নেতাই দণ্ডপ্রাপ্ত। তাদের ওপর জনগণের কোনো আস্থা নেই।

লবিস্ট নিয়োগ নিয়ে হানিফ বলেন, অতীতেও বিএনপি লবিস্ট নিয়োগ করেছিল। লবিস্ট নিয়োগ করে দেশের ধ্বংসের চক্রান্ত করা বিএনপির কাছে নতুন কিছু নয়।

এ সময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য রাখেন। এ ছাড়াও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিও ও জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬:০৮:২৯   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
যশোর শিশু হাসপাতাল বৃহৎ পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ