ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ২ বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ২ বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ২ বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত অবস্থায় ঢাকাগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে অল্পের জন্যে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেনযাত্রীরা।

মঙ্গলবার (২৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন পার হওয়ার পর ওই ট্রেনের দুটি বগির সংযোগস্থলের যন্ত্র ভেঙে খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে মেরামত শেষে বেলা পৌনে ১২টার দিকে ট্রেনটি ঢাকার দিকে ছেড়ে যায়। এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, ট্রেনের ১৩১০ ও ১৩০৫ নম্বর বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে যায়। পেছনের দিকের ওই দুটি বগির সংযোগস্থলের যন্ত্র ভেঙে খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে জংশনের টিএক্সআর কার্যালয়ে দায়িত্বরতরা বগি দুটি সংযোগ করলে টেনটি ঢাকার দিকে ছেড়ে যায়।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উপসহকারী প্রকৌশলী (হেড টিএক্সআর) মো. শামীম আহমেদ সময় সংবাদকে জানান, টেনের দুই বগির মাঝখানের সংযোগ যন্ত্র ভেঙে যায়। মেরামত করতে ২০ মিনিটের মতো সময় লেগেছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:১৬   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ