সিলেটে বাসচাপায় প্রাণ গেল দুইজনের, আহত ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে বাসচাপায় প্রাণ গেল দুইজনের, আহত ৬
বুধবার, ২৮ জুন ২০২৩



সিলেটে বাসচাপায় প্রাণ গেল দুইজনের, আহত ৬

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে ওসমানীনগর উপজেলার শেরপুর টোলপ্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার শেরপুর নতুন বস্তির ইজ্জত আলীর ছেলে জুয়েল মিয়া (২২) ও একই উপজেলার সাদিপুর ইউপির সুন্দিকলা গ্রামের সত্তার মিয়ার স্ত্রী আসমা বেগম (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মিতালী পরিবহনের যাত্রীবাহী একটি বাস শেরপুর সেতু পার হয়ে টোলপ্লাজা সংলগ্ন স্থানে পৌঁছালে যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এ সময় মিতালী পরিবহনের বাসটিও উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক জুয়েল মিয়া ও যাত্রী আসমা বেগম মারা যান। এ সময় ইজিবাইকে থাকা অজ্ঞাত এক যাত্রী ও বাসে থাকা আরও ৫ জন যাত্রী আহত হন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা, ওসমানীনগর থানা পুলিশ এবং তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

বাংলাদেশ সময়: ১৩:২০:৩৮   ৩৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ