১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ
বুধবার, ২৮ জুন ২০২৩



১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

দীর্ঘ ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
আজ ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভূটানকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট পায় বাংলাদেশ। আসরে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিতে পা রাখলো বাংলাদেশ। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন লেবানন।
‘এ’ গ্রুপ থেকে কুয়েত চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হয় স্বাগতিক ভারত। আগামাী পহেলা জুলাই প্রথম সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন দ্বিতীয় সেমিতে লড়বে ভারত ও লেবানন।
ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভূটানের বিপক্ষে ম্যাচের ১২ মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। ভূটানের পক্ষে গোল করেন সেন্দা দর্জি। তবে ২১ মিনিটে মোরসালিনের গোলে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ।
এরপর ৩১ মিনিটে ফুনস্তো জিগমের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৬ মিনিটে রাকিব হোসেনের গোলে ব্যবধান ৩-১ করে ফেলে বাংলাদেশ। এই ব্যবধানেই ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ঐ স্কোরলাইনেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সর্বশেষ ২০০৯ সালে সেমিতে খেলেছিলো বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৪৫   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ