বাংলাদেশ এখন বিশ্বের অন্যান্য দেশকে সাহায্য করে : পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ এখন বিশ্বের অন্যান্য দেশকে সাহায্য করে : পরিবেশমন্ত্রী
শনিবার, ১ জুলাই ২০২৩



বাংলাদেশ এখন বিশ্বের অন্যান্য দেশকে সাহায্য করে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন ভিক্ষা করে না, বরং বিশ্বের অন্যান্য দেশকে সাহায্য করে। তাই, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় আনতে হবে।
আজ জেলার জুড়ীতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, জুড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশ মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে জনগণের সকল দাবী দাওয়া পূরণ হবে। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকেন, তখন দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকে।
শাহাব উদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গঠনের প্রয়োজন হতো না। বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের বিষয়ে কথা বলা নিষিদ্ধ ছিলো। দেশের উন্নয়ন বন্ধ হয়েছিল, সন্ত্রাসের উত্থান হয়েছিল। তাই দেশের শান্তি শৃঙ্খলা, উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ করের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মনবীর রায় মঞ্জু।
এতে বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিত শর্মা।

বাংলাদেশ সময়: ২০:১৮:৫৬   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ