স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে : ত্রাণ প্রতিমন্ত্রী
শনিবার, ১ জুলাই ২০২৩



স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি তৈরিতে আইটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এই কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (১ জুলাই) দুপুরের দিকে নোয়াখালীর মাইজদীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনমির্লনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে, সকাল ১০টার দিকে মাইজদী শহীদ মিনার থেকে একটি আনন্দ র‌্যালি শুরু হয়ে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলণ ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এর পর শুরু হয় প্রাক্তন শিক্ষক, ছাত্র, বর্তমান শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণামূলক আলোচনা অনুষ্ঠান এবং প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।

প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলন উদযাপন পরিষদের আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড.মোহাম্মদ আবদুল বাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে ব্যান্ড সোলস,কন্ঠ শিল্পী ঐশীর পরিবেশনা।

বাংলাদেশ সময়: ২২:৫৫:০৪   ৪১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ