বান্দরবানকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে - পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে - পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর
রবিবার, ৯ জুলাই ২০২৩



বান্দরবানকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে -পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করে বান্দরবানকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে তিনি পর্যটকদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন।

আজ বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সংশ্লিষ্টদের এই নির্দেশ প্রদান করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

ভ্রমণপিপাসু পর্যটকরা যাতে বান্দরবান ভ্রমণে অপ্রত্যাশিত কোন হয়রানির শিকার না হয় এবং পর্যটকরা যাতে দ্রুত সময়ে নির্বিঘ্নে নিরাপদে ভ্রমণ সম্পন্ন করে নিজ গন্তব্যে ফিরতে পারেন সেজন্য প্রশাসনকে আন্তরিক ও সোচ্ছার থাকার আহবান জানান। সভায় বান্দরবানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বান্দরবানের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর।

সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বিদেশী পর্যটকরা যাতে সহজে বান্দরবান পার্বত্য জেলায় সুষ্ঠু ও নিরাপদে ভ্রমণ করতে পারেন সেজন্য স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে এখন বান্দরবান জেলা প্রশাসনের ওয়েবসাইট অনলাইনে নির্ধারিত ফরমে যে কোনো ভ্রমণকারী তাদের যাবতীয় তথ্যাদি পূরণ ও ভ্রমণের অন্যান্য কার্যাদি অতি সহজেই সম্পন্ন করতে পারছেন। আর এতে করে বান্দরবান ভ্রমণে দেশী পর্যটকদের পাশাপাশি বিদেশী পর্যটকদের পরিমাণ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।

এসময় সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, ডেপুটি সিভিল সার্জন ডা.নয়ন সালাহউদ্দিন, পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৪   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ