পুনর্বাসন করার মাধ্যমে আগামী এক বছরের মধ্যে ভিক্ষুকমুক্ত হবে বাংলাদেশ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » পুনর্বাসন করার মাধ্যমে আগামী এক বছরের মধ্যে ভিক্ষুকমুক্ত হবে বাংলাদেশ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩



পুনর্বাসন করার মাধ্যমে আগামী এক বছরের মধ্যে ভিক্ষুকমুক্ত হবে বাংলাদেশ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, পুনর্বাসন করার মাধ্যমে আগামী এক বছরের মধ্যে দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে ।
তিনি বলেন, তাই এ মহৎ কাজে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
মেহেরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩০ জন ভিক্ষুকের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন।
ফরহাদ হোসেন  আরো বলেন,  শুধু ভিক্ষুকই না, দেশের প্রতিটি মানুষ যাতে ভালো থাকে বর্তমান  সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে ভিক্ষুকদের পুনর্বাসন করা নিয়ে কোন সরকারই  কোন উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার ভিক্ষুকদের পুনর্বাসন করার পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
মেহেরপুর জেলায় ৬৪৪ জন ভিক্ষুক আছে। পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে। জেলায় ৩০ জন ভিক্ষুকের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ  দুপুরে সমাজসেবা ও জেলা প্রশাসন আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেলা ক্রীড়া অফিসার আরিফ হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫০   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ