রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ টন মেশিনারিজ নিয়ে মোংলায় বিদেশী জাহাজ

প্রথম পাতা » খুলনা » রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ টন মেশিনারিজ নিয়ে মোংলায় বিদেশী জাহাজ
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩



রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ টন মেশিনারিজ নিয়ে মোংলায় বিদেশী জাহাজ

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ দশমিক ৮৮২ মেট্রিক টন মেশিনারি নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি মার্গারেট।
আজ মঙ্গলবার বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। সন্ধ্যা থেকে জাহাজের পন্য খালাস কাজ শুরু হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে সকল পন্য খালাস শেষ হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী।
গত ৬ জুন রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। জাহাজটিতে বিভিন্ন ধরণের ইলেক্ট্রিক্যাল সামগ্রী ও মেশিনারি রয়েছে।
শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী বলেন, খালাস শেষে মেশিনারিগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হবে।
এর আগে ২ জুলাই রাশিয়া এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান জাহাজ সরাসরি রাশিয়া থেকে ওই বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:২৩   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ