সংবিধান না মানলে নিজেদের দেশের নাগরিক বলা ঠিক না : আইনমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » সংবিধান না মানলে নিজেদের দেশের নাগরিক বলা ঠিক না : আইনমন্ত্রী
শুক্রবার, ১৪ জুলাই ২০২৩



সংবিধান না মানলে নিজেদের দেশের নাগরিক বলা ঠিক না : আইনমন্ত্রী

যারা সংবিধান মানেন না, তাদের নিজেদের বাংলাদেশের নাগরিক বলা সঠিক হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী ঢাকা থেকে ট্রেনে করে আখাউড়া রেলওয়ে স্টেশনে যান। শুক্রবার দিনভর তিনি তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন।

আনিসুল হক বলেন, বিএনপির নেতারা অনেক কথাই বলতে পারেন। আমরা সংবিধান মেনে চলি। তার কারণ হলো, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই সংবিধান দিয়েছেন। আমরা সেই সংবিধান মেনেই নির্বাচন করব। যারা এই সংবিধান মানেন না, তারা নিজেদের বাংলাদেশের নাগরিক বলাটা আমার মনে হয় সঠিক হয় না।

এসময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভুঁইয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১০:৪৯   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ
নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ