শেরপুর জেলা হাসপাতালের ওয়ার্ড মাস্টারের উপর সন্ত্রাসী হামলার মাবন বন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুর জেলা হাসপাতালের ওয়ার্ড মাস্টারের উপর সন্ত্রাসী হামলার মাবন বন্ধন
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩



শেরপুর জেলা হাসপাতালের ওয়ার্ড মাস্টারের উপর সন্ত্রাসী হামলার মাবন বন্ধন

শেরপুর প্রতিনিধি : ২০ জুলাই বৃহস্প্রতিবার ভোর সাড়ে ছয়টার দিকে শেরপুর জেলা সদর হাসপাতাল এলাকায় সন্ত্রাসী ও মাদক সেবী আরাফাতের সন্ত্রাসী হামলায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার হাদিসুর রহমান শোভা গুরুতর আহত হয়েছেন। ভেঙ্গে গেছে শোভার ডান হাত। এর প্রতিবাদে ও বিচারের দাবীতে দুপুর জেলা হাসপাতাল ক্যাম্পেসে চিকিৎসক, নার্স ও কর্মচারিরা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডাঃ জসিম উদ্দিন, আরএমও ডাঃ খায়রুল কবির সুমন ও অপর আরএমও ডাঃ কেয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালে ছিনতাই ও চুরি এবং দালাল চক্র বেপরোয়া হয়ে উঠেছে। ওই ওয়ার্ড মাস্টার এসবের প্রতিবাদ করার কারণে সন্ত্রাসী ও মাদক সেবী আরাফাত অতর্কিত ভাবে শোভার উপর আক্রমন করে।হাসপাতাল তত্বাবদায়ক মো. জসিম উদ্দিন বলেছেন, হাসপাতালের স্টাফরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। এখানে নারী কর্মচারিরা প্রায়ই উত্ত্যক্তের শিকার হচ্ছেন, হাসপাতালের আলমিরার খুলে থেকে সিরিঞ্জ, ইনজেকশন ও ঘুমের ঔষধ নিয়ে যাচ্ছে নেশাসেবীরা। বিষয়টি উর্দ্ধতন বিভাগকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। এর প্রতিকার না হলে দ্রুত কর্ম বিরতিতে যাওয়ার আল্টিমেটাম দেন ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০:১৮:৫৭   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ