জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন
শুক্রবার, ২১ জুলাই ২০২৩



জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলিয়া সরোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান প্রদর্শণ করে পবিত্র ফাতেহাপাঠ করে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুসহ ’৭৫- এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন।
পরে আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলিয়া সরোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বাইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এছাড়া আজ বিকেলে শেরপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সানোয়ার হোসেন সানুর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে শেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুন্নাহার কামাল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সহসভাপতি অ্যাডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি বাইজিদ হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ২৩:২২:৪৩   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ