ঝালকাঠিতে ভয়াবহ বাস দুর্ঘটনা, ১৫ জনের প্রাণহানি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে ভয়াবহ বাস দুর্ঘটনা, ১৫ জনের প্রাণহানি
শনিবার, ২২ জুলাই ২০২৩



ঝালকাঠিতে ভয়াবহ বাস দুর্ঘটনা, ১৫ জনের প্রাণহানি

ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে শিশুসহ ১৫ জন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, বাশার স্মৃতি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে শিশুসহ ১৫ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক আবুয়াল হাসান। দুর্ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

খবর পেয়ে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফিরোজ আহম্মেদ কুতুবী জানান, যাত্রীবাহী বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসের ভেতরে আরো কেউ আছে কি না তা দেখা হচ্ছে। বেশির ভাগ যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪১:১৩   ৪০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে গোয়ালঘরে রহস্যজনক আগুন, খামারিসহ দগ্ধ ৫ গরু
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ
নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মীর যোগদান
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি দিলেন জুবাইদা রহমান
বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ