কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে: দিপু ভূঁইয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে: দিপু ভূঁইয়া
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫



কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “রূপগঞ্জে স্বাস্থ্যসেবার অবস্থা অত্যন্ত নাজুক। সরকারি হাসপাতালে মানুষ যায় মামলার জন্য, চিকিৎসার জন্য নয়।”

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় নিজ বাসভবনে রূপগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় দিপু ভূঁইয়া সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, “গত ১৭ বছর ধরে রূপগঞ্জের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচনে যাতে মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।”

রূপগঞ্জের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “রূপগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা তারাব পৌরসভার। এটিকে প্রথম শ্রেণির পৌরসভা ঘোষণা করা হলেও এখানে ন্যূনতম নাগরিক সুবিধা নেই। নেই পর্যাপ্ত সড়কবাতি ও ড্রেনেজ ব্যবস্থা।”

তিনি আরও বলেন, “কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কলামিস্ট মীর আব্দুল আলীম এবং উপস্থিত ছিলেন সাংবাদিক এম. এ. মোমেন, আলম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, সাংবাদিক সাত্তার আলী সোহেল, খলিল সিকদার, মকবুল হোসেন, মাসুদ করিম, রিয়াজ হোসেন খান, এস. এম. রুবেল মাহমুদ, হানিফ মোল্লা, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, দেওয়ান সালাউদ্দিন, শিপলু ভূঁইয়াসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৩৭   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা বিতরণ
সরিষাবাড়ীতে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু, শোকে ফুফুর স্ট্রোক!
আলফাডাঙ্গায় শিশু শিক্ষার্থীকে পিটিয়ে দাম্ভিকতা শিক্ষকের, তদন্ত শুরু
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
ফরিদপুরে আলু বোখারা চাষের উজ্জ্বল সম্ভাবনা
নদ-নদী থেকে ২৮ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে : নৌপরিবহন মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য
অপরাধমুক্ত সমাজ গড়তে সরিষাবাড়ীতে ওপেন হাউস ডে ও বিট পুলিশিং সমাবেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ