মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করছে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করছে: ডিসি
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫



মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করছে: ডিসি

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে বীর মুক্তিযোদ্ধা, সংগঠক ও সহযোগীদের ধরে এনে নির্মমভাবে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেয়। সেইসব শহীদদের স্মরণে ফতুল্লার পঞ্চবটি বধ্যভূমিতে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চবটি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা ও বীর মুক্তিযোদ্ধারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “পঞ্চবটি বধ্যভূমি একটি বেদনাবিধুর ইতিহাসের নীরব সাক্ষী। বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য, সংগঠক, সহযোগী এবং শহীদ বুদ্ধিজীবীদের অনেককেই বিভিন্ন স্থান থেকে হত্যা করে এখানে এনে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদের মরদেহ এখানে ভেসে উঠত। ঘটনাগুলো অত্যন্ত হৃদয়বিদারক।”

তিনি আরও বলেন, “অগণিত ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং স্বাধীনতাকে কোনোভাবেই অমর্যাদা করা যায় না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও স্বাধীনতাকে সম্মানিত রাখার জন্য জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সদস্য সচিব নুর আলম মিয়া এবং বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩৫:১০   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ