এনআইসিভিডি-কে প্রধানমন্ত্রীর আরও ৭.৫৬ কোটি টাকা অনুদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » এনআইসিভিডি-কে প্রধানমন্ত্রীর আরও ৭.৫৬ কোটি টাকা অনুদান
বুধবার, ২৬ জুলাই ২০২৩



এনআইসিভিডি-কে প্রধানমন্ত্রীর আরও ৭.৫৬ কোটি টাকা অনুদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদরোগে আক্রান্ত অসহায় ও অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসার সুবিধার্থে তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটকে (এনআইসিভিডি) আরও ৭,৫৬,৩০,০০০ টাকা অনুদান দিয়েছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ইনস্টিটিউটের “অসহায় রোগী সেবা তহবিল”-এর জন্য এইআইসিভিডি’র পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিনের কাছে এই অর্থের একটি চেক আজ হস্তান্তর করেন।
এ নিয়ে প্রধানমন্ত্রী এ পর্যন্ত তহবিলে ১৪.৫৬ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছেন। এর আগে ২০২২ সালে তিনি দুই কিস্তিতে ৭ কোটি টাকা দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
তহবিল থেকে হাসপাতালটি হৃদরোগে আক্রান্ত দরিদ্র রোগীদের বিনা মূল্যে সব ধরণের চিকিৎসা পরিষেবা সরবরাহ করে, যার মধ্যে স্টেন্টস, পেসমেকার এবং ভালভ স্থাপন অন্তর্ভুক্ত রয়েছে।
ইনস্টিটিউটটি তহবিলের মাধ্যমে শিশু হৃদরোগীদের পিডিএ ডিভাইস ক্লোজার, এএসডি ও ভিএসডি চিকিৎসা করে।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:০১   ৩২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সড়কে শৃঙ্খলা ফেরাতে আগে নিজেদের সচেতন হতে হবে: এমপি কালাম
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান : আমিনুল হক
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা শামা ওবায়েদের
আইইডিসিআর পরিচালকের ওপর হামলাকে ‘কালো অধ্যায়’ বললেন ডা. শফিকুর রহমান
পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে : রিজভী
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড : শ্রমমন্ত্রী
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ