ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
শনিবার, ২৯ জুলাই ২০২৩



ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

জয় দিয়ে এবারের ফিফা বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিল নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৪-০ গোলে হারিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে শনিবার (২৯ জুলাই) ফ্রান্সের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা।

অস্ট্রেলিয়ার সানকর্প স্টেডিয়ামে বিকাল ৪টায় ব্রাজিল ও ফ্রান্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে সেলেসাওদের।

প্রথম ম্যাচে জেতায় ৩ পয়েন্ট পায় ব্রাজিল। অন্যদিকে জ্যামাইকার সঙ্গে ড্র করায় এক পয়েন্ট পায় ফ্রান্স। ব্রাজিল শীর্ষে হলেও টেবিলে ফ্রান্স ও জ্যামাইকার স্থান যথাক্রমে দুই ও তিন নম্বরে। ফ্রান্সের বিপক্ষে জিতলে ব্রাজিলের মেয়েদের পয়েন্ট হবে ৬। তখন ফ্রান্স পরের ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ৪। অর্থাৎ ব্রাজিলকে আর পেছনে ফেলার সুযোগ থাকবে না ফরাসি মেয়েদের সামনে।

অন্যদিকে জ্যামাইকা পরের দুটি ম্যাচে জিতলে ব্রাজিলের সঙ্গে নকআউট পর্বে পা রাখবে। তারা অন্তত একটিতে হারলেও সুযোগ থাকবে ফ্রান্সের সামনে। সেক্ষেত্রে ফ্রান্স ও জ্যামাইকার পয়েন্ট, গোল ব্যবধান বিবেচনায় আসতে পারে। আবার পানামা বাকি দুই ম্যাচে জয় পেলে তারা হবে ব্রাজিলের সঙ্গী।

বাংলাদেশ সময়: ১৩:২৬:৩৮   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ