ভারতে ক্রেন ভেঙে ১৬ শ্রমিক নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে ক্রেন ভেঙে ১৬ শ্রমিক নিহত
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩



ভারতে ক্রেন ভেঙে ১৬ শ্রমিক নিহত

ভারতে ক্রেন ভেঙে পড়ে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপে আরও পাঁচজন আটকা পড়ে আছে।

সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে মহারাষ্ট্রের থানের শাহপুরে একটি নির্মাণকাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়, মহারাষ্ট্রে সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় স্তর নির্মাণকাজ চলাকালে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে ১৬ জন মারা গেছে। মরদেহগুলো স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পাঁচজন ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন।

নির্মাণকাজের সময় গার্ডার মেশিনের সঙ্গে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উঁচু থেকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে শাহপুরের সরলামবে গ্রামের কাছাকাছি শ্রমিকরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় স্তর নির্মাণের কাজ করছিলেন। তখনই গার্ডার লঞ্চ ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ, এনডিআরএফ ও দমকল বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:৫৩   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ