লিওনার্দোর সঙ্গে প্রেমের সম্পর্ক, মুখ খুললেন মডেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » লিওনার্দোর সঙ্গে প্রেমের সম্পর্ক, মুখ খুললেন মডেল
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩



লিওনার্দোর সঙ্গে প্রেমের সম্পর্ক, মুখ খুললেন মডেল

হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও নিজের জীবন নিয়ে কথা বলতে বেশি পছন্দ করেন না। কিছুদিন আগে শোনা যাচ্ছিল তার চেয়ে কুড়ি বছরের ছোট ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সুন্দরীর প্রেমে পড়েছেন তিনি।

২৮ বছর বয়সী এই সুপার মডেলের নাম নীলম গিল। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নীলমকে দেখা গিয়েছিল। কানে এবার লিওনার্দোও অতিথি ছিলেন।

একসঙ্গে উৎসবে দেখা যায় তাদের। তারপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু। অবশেষে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নীলম বিষয়টি খোলাসা করেন।

ইনস্টাগ্রামে নীলম জানান, তারা শুধুই বন্ধু। এমনকি ডি ক্যাপ্রিও নয়, তার বন্ধুর সঙ্গে সম্পর্কে রয়েছেন বলেও জানান তিনি।

নীলম লেখেন- আমি লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন প্রেমিকা নই। আসলে আমি তার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্কে রয়েছি। অনেক মাস ধরেই আছি। আমাদের একসঙ্গে দেখার একমাত্র কারণ, আমি সেখানে আমার সঙ্গীর সঙ্গে ছিলাম। লিওনার্দোও সেখানে ছিলেন। আশা করি মিথ্যা গল্পগুলো এবার বন্ধ হবে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৩৯   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁ আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র হবে: সংস্কৃতি প্রতি
কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে
হবিগঞ্জে জমে উঠেছে পশুর হাট
ইরানের বিজয় ’মানবতার বিজয়’: পাঠচক্রে আলোচকরা
নগরীর কোরবানির বর্জ্য অপসারণে সব প্রস্তুতি রয়েছে: প্রশাসক সাখাওয়াত
পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় হলে ব্যবস্থা নেওয়া হবে: ডিসি
সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে
কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ