বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে সরকার শিক্ষাকে বৈচিত্র্যময় করেছে : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে সরকার শিক্ষাকে বৈচিত্র্যময় করেছে : খাদ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩



বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে সরকার শিক্ষাকে বৈচিত্র্যময় করেছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ক্রমাগত উন্নয়নশীল বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে সরকার শিক্ষাকে বৈচিত্র্যময় করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছেন, যাতে শিশুরা ক্রমাগত উন্নয়নশীল বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে পারে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা চত্বরে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় উপজেলার ৩৯৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আজকের তরুণরাই হবে স্মার্ট দেশ গড়ার সৈনিক। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।

এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক ফয়সাল হাসানসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৪৩   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ