রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩



রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে উখিয়ার ৪নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উখিয়া ৪নং ক্যাম্পের আবদুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার ভোরে পারিবারিক কলহের জেরে স্ত্রী তার স্বামীকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে এনজিও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:০৬   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ