ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণের গাঁজা ও বিদেশি মদ উদ্ধার : গ্রেপ্তার ২

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণের গাঁজা ও বিদেশি মদ উদ্ধার : গ্রেপ্তার ২
শুক্রবার, ৪ আগস্ট ২০২৩



ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণের গাঁজা ও বিদেশি মদ উদ্ধার : গ্রেপ্তার ২

জেলার আশুগঞ্জে বিলাসবহুল প্রাইভেটকার ও মাইক্রোবাস ভর্তি করে পাচারকালে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় দু’টি যানবাহন থেকে ১৬২ বোতল বিদেশি মদ ও ২০কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর জেলার ভাংগা উপজেলার দক্ষিণ চরচন্দ্রার খালেক সরদারের ছেলে সাইফুল সরদার(৩৭) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের মৃত আব্দুল জলিলের ছেলে জুয়েল মিয়া (৩৬)।
এই ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবরে কাজ করে যাচ্ছিল থানা পুলিশ। এসময় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় একটি বিলাসবহুল প্রাইভেটকার দেখে সন্দেহ হয়। প্রাইভেটকারটি তল্লাশির সময় এর ভেতর থেকে ২০টি বক্সে ১৬২ বোতল বিদেশি হুইস্কি ও ভটকা মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় মাদক পাচারকারীকে।
এর কিছুক্ষণ পর একটি মাইক্রো তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গাঁজা উদ্ধারের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকগুলো উদ্ধারের ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:২৫   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে এলো ৬২ হাজার মেট্রিক টন গম
বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫
পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৯
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
শিশুদের প্রতি জিয়াউর রহমানের ছিল অকৃত্রিম ভালোবাসা ও দরদ : সংস্কৃতি মন্ত্রী
জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে বললেন কৃষিমন্ত্রী
জুলাই সনদ ইস্যুতে ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে বিএনপি’: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ