আজ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী
শনিবার, ৫ আগস্ট ২০২৩



আজ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী আজ ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার ভাই, বাংলাদেশের আধুনিক ফুটবলের অন্যতম পথিকৃৎ এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা-সভাপতিও ছিলেন শেখ কামাল।
তিনি আজাদ বয়েজ ক্লাবের হয়ে প্রথম বিভাগে ক্রিকেট এবং স্পার্স ক্লাবের হয়ে প্রথম বিভাগে বাস্কেটবলও খেলতেন। একজন ক্রীড়া সংগঠক ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন শেখ কামাল।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামাল ঢাকা থিয়েটার এবং লোকগানের মিউজিক্যাল ব্যান্ড দল স্পন্দন শিল্প গোষ্ঠীরও একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। কামাল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনা বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর এডিসির দায়িত্ব পালন করেছেন। দেশ স্বাধীন হবার পর তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন এবং লেখাপড়ায় মনোযোগ দেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ মর্মান্তিক হত্যাকান্ডের শিকার হয়ে শেখ কামালের ঘটনাবহুল জীবনের সমাপ্তি ঘটে।
বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দেশের জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেড ও আবাহনী সমর্থক গোষ্ঠি। শনিবার ১২টা এক মিনিটে ক্লাবের সামনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করবেন ক্লাবের পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়রা।
দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে: দিনব্যাপী পবিত্র কোরান খানি, বিকাল ৫টায় ক্লাব প্রাঙ্গনে শেখ কামালের কর্মময় জীবন নিয়ে আলোচনা ও স্মরণ সভা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত।
শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে ‘আবাহনী সমর্থক গোষ্ঠি’। শনিবার ১২টা এক মিনিটে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে আবহানী সমর্থক গোষ্ঠি তাদের কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন গোষ্ঠির সাংগঠনিক সম্পাদক দেবব্রত দে দেবু। সকালে বনানী কবরস্থানে তার সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করা হবে বলে জানিয়েছেন দেবু।

বাংলাদেশ সময়: ১৩:০৯:৩৭   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখে ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে: সোহেল
নিরাপদ ও সুন্দর নারায়ণগঞ্জ-৪ গড়তে কোনো আপস করব না: এমপি আল আমিন
মাদ্রাসা শিক্ষার্থীদের ১ মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান
বোরো রোপণে ব্যস্ত সরিষাবাড়ী, সরগরম স্থানীয় শ্রমবাজার
বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে - বস্ত্র ও পাট মন্ত্রী
ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে - কৃষি মন্ত্রী
রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার - রেলপথ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ