শেখ কামালের আদর্শে তরুণদের সমৃদ্ধিশালী ও মাদকমুক্ত দেশ গড়তে হবে: উবায়দুল মোকতাদির

প্রথম পাতা » চট্টগ্রাম » শেখ কামালের আদর্শে তরুণদের সমৃদ্ধিশালী ও মাদকমুক্ত দেশ গড়তে হবে: উবায়দুল মোকতাদির
শনিবার, ৫ আগস্ট ২০২৩



শেখ কামালের আদর্শে তরুণদের সমৃদ্ধিশালী ও মাদকমুক্ত দেশ গড়তে হবে: উবায়দুল মোকতাদির

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া (সদর)-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

পরে জেলা প্রশাসক মো. শাহগীর আলম ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ১৯৬৬ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতীয়তাবাদী আন্দোলনের পক্ষে যত মিছিল হয়েছে, সেখানে প্রধান ছিলেন শেখ কামাল।

শেখ কামাল সবসময় মাদক থেকে দূরে থাকতেন। আজকের তরুণ প্রজন্মের সেখান থেকে শিক্ষা নেয়ার আছে। সব তরুণকে শেখ কামালের আদর্শ ধারণ করে বাংলাদেশকে সমৃদ্ধিশালী ও মাদকমুক্ত দেশ গড়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:০৫:৫৪   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ