গেইট বন্ধ করে আন্দোলনে আইইউটির বিদেশি শিক্ষার্থীরা

প্রথম পাতা » গাজীপুর » গেইট বন্ধ করে আন্দোলনে আইইউটির বিদেশি শিক্ষার্থীরা
সোমবার, ৭ আগস্ট ২০২৩



গেইট বন্ধ করে আন্দোলনে আইইউটির বিদেশি শিক্ষার্থীরা

অতিরিক্ত ফি আদায়, মান সম্পন্ন হলের পরিবেশ ও সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) গেট আটকে দিয়ে বিক্ষোভ করছেন বিদেশি শিক্ষার্থীরা।

সোমবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে মূল ফটকটি বন্ধ করে দিয়ে তারা আন্দোলন শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের তিন শতাধিক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। সোমবার সকাল থেকেই বিদেশি শিক্ষার্থীদের একটি অংশ মূল ফটকটি বন্ধ করে আন্দোলনে নামেন। এ সময় তারা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না।

বিদেশি শিক্ষার্থীরা জানান, ‘অনাকাঙ্ক্ষিতভাবে তাদের কিছু ফি বাড়ানো হয়েছে। পকেট এলাউন্সসহ হলের জন্য বিভিন্ন দূতাবাস ডলার দিলেও সেখানকার পরিবেশ মান সম্পন্ন নয়। বিদেশি শিক্ষার্থীদের ফেল করিয়ে জরিমানার নামে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। এ কারণে তারা ফটক বন্ধ করে আন্দোলন করছেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে উপাচার্য জরুরি সভা করছেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সহযোগিতায় পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৪৫   ৪৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ