সৌদি আরবের নেতৃত্বে শীর্ষ বৈঠক নিয়ে ‘ইউক্রেন সন্তুষ্ট’

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদি আরবের নেতৃত্বে শীর্ষ বৈঠক নিয়ে ‘ইউক্রেন সন্তুষ্ট’
মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩



সৌদি আরবের নেতৃত্বে শীর্ষ বৈঠক নিয়ে ‘ইউক্রেন সন্তুষ্ট’

ইউক্রেন সোমবার বলেছে, তারা শান্তি প্রতিষ্ঠার বিষয়ে চলতি সপ্তাহের শেষ দিকে সৌদি আরবে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে। এই আলোচনায় মস্কোকে আমন্ত্রণ জানানো হয়নি। খবর এএফপি’র।
জেদ্দায় অনুষ্ঠিত শান্তি সম্মেলনে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনসহ প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনটি জেদ্দায় অনুষ্ঠিত হয়।
ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আন্দ্রিয়ে ইয়ারমাক বলেন, ‘আমরা শীর্ষ সম্মেলনের ফলাফলে খুবই সন্তুষ্ট।’
তিনি বলেন, ‘সৌদি আরবের বৈঠকটি বিশ্বের জন্য একটি মহড়া যেখানে বর্বর আগ্রাসনের কোন স্থান নেই।’
তিনি আরো বলেন, এই আলোচনায় পরবর্তী বৈঠকের বিষয়ে একটি চুক্তি হয়েছে। তবে এই বৈঠকের নির্দিষ্ট কোন তারিখের কথা বলা হয়নি। পরবর্তী বৈঠকে আরো বেশি দেশ অংশগ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, চীনের একজন প্রতিনিধি ‘সকল আলোচনায় উপস্থিত ছিলেন।’
এর আগে রাশিয়া বলেছিল যে, কিয়েভ তাদের অস্ত্র পরিহার করলেই কেবলমাত্র শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
রাশিয়া আরো বলেছে, ইউক্রেন যদি ‘শত্রুতা ও সন্ত্রাসী হামলা বন্ধ করে’ এবং পশ্চিমা দেশগুলো কিয়েভে অস্ত্র সরবরাহ বন্ধ করে তাহলেই শান্তি প্রস্তাব গ্রহণ করা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৫:০৫:১৪   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
হরমুজে নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের
পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবেই অবস্থান বজায় রাখবে উত্তর কোরিয়া: কিম জং উন
লেবানন ‘ইসরাইলের খেলার মাঠ’ হওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরাইলি
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ