এশিয়া কাপের দল ঘোষণা শনিবার

প্রথম পাতা » খেলাধুলা » এশিয়া কাপের দল ঘোষণা শনিবার
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩



এশিয়া কাপের দল ঘোষণা শনিবার

আর কয়েকদিন পরই শুরু হচ্ছে এশিয়া কাপ। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে সবচেয়ে বড় মঞ্চ এটি-ই বাংলাদেশের জন্য। যদিও কিছুদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে টাইগাররা। এরই মধ্যে শুক্রবার (১১ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের নাম। পাশাপাশি আগামীকাল (শনিবার) যে এশিয়া কাপের দল ঘোষণা করা হবে সেটাও জানিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে পাপন জানান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। বর্তমানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। পাপন বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য অধিনায়ক সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজেও অধিনায়কত্ব করবেন তিনি। ও আসলে আমরা সিদ্ধান্ত নেব, তিন ফরম্যাটে অধিনায়ক থাকতে পারবে কিনা। গতকাল সাকিবের সঙ্গে কথা হয়েছে।’

এদিকে সমর্থকরা অপেক্ষা করছে কবে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে বিসিবি। সেটার উত্তরটাও পাপন দিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘আমরা সাকিবকে নিয়ে কোনো সিদ্ধান্তহীনতায় ছিলাম না। তিন ফরম্যাটে অধিনায়কত্ব কঠিন হতে পারে সাকিবের জন্য। তবে ও যদি পারে তাতে আমাদের সমস্যা নেই। কাল (শনিবার) এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল দেবে। তামিম বিশ্বকাপে খেলবে কিনা আমি নিশ্চিত না।’

দল ঘোষণার আগে অবশ্য বেশকিছু প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে। যেহেতু তামিম আগেই জানিয়ে দিয়েছেন তিনি এশিয়া কাপে খেলবেন না। ফলে তার জায়গায় এশিয়া কাপে কে থাকছেন। আরেকটি প্রশ্ন হচ্ছে, দলে মাহমুদউল্লাহর জায়গা হবে কিনা। আবার সৌম্য সরকার দলে ফিরে আসবেন কিনা এটাও একটি প্রশ্ন।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৪৫   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির
সালাহর ‘ফিফটিতে’ গালাতাসারাইকে উড়িয়ে কোয়ার্টারে লিভারপুল
বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল
মেসির মাইলফলকের রাতে কনকাকাফ থেকে বিদায় মায়ামির
চেলসিকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি
ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল
এজে-রাইসের গোলে লেভারকুসেনের বিদায়, কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড
রাফিনিয়ার হ্যাটট্রিকে সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ