আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩



আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

বরাবরই দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। মাঠে একে অপরকে ছাড় দিতে নারাজ। সব প্রতিযোগিতাতেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখার অপেক্ষায় থাকেন ফুটবলপ্রেমীরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। সেখানে লে আলবিসেলেস্তেদের জালে গুনে গুনে ১০ গোল দিয়েছে সেলেসাওরা। আর্জেন্টিনাকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

এদিন ম্যাচের শুরু থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপর চড়াও হতে থাকে সেলেসাওরা। শেষ পর্যন্ত আকাশি-নীলদের জালে ১০ বার বল জড়িয়েছে তারা। বিপরীতে একটি গোলও করতে পারেনি আর্জেন্টাইনরা।

১০ দলের এই আসরে ‘বি’ গ্রুপে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা। গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে সবকটিতেই জয় পেয়েছে সেলেসাওরা। বিপরীতে কেবল একটি ম্যাচে জয়ের স্বাদ নিয়েছে আর্জেন্টাইনরা।

গত ৫ আগস্ট থেকে চিলির ইকুইকে এবারের দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ শুরু হয়। আগামী ১৩ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। এরই মধ্যে শেষ চার নিশ্চিত করেছে ব্রাজিল-চিলি ও প্যারাগুয়ে- কলম্বিয়া।

আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

শনিবার (১২ আগস্ট) ভোরে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে প্যারাগুয়ে-কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে চিলি ও ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৬:০১:৩৪   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ