নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৬
রবিবার, ১৩ আগস্ট ২০২৩



নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে লিকেজ থেকে জমা গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দগ্ধ ৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) রাত ১২টার দিকে কাশীপুর ইউনিয়নের হোসাইনী নগর এলাকার লক্ষ্মী নিবাস নামে আবাসিক ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন- হোসাইনী নগর এলাকার লোকমানের ছেলে সবুজ খন্দকার (২৫), মো. রানা (৩০) ও তার স্ত্রী বিথী (১৮), তাদের শিশু সন্তান এবং আবুল কালাম (৬০)।

দগ্ধ সবুজের মামা খলিল শিকদার বলেন, ‘তার ভাগ্নে সবুজ ও সবুজের হোসিয়ারি কারখানার শ্রমিক রানা, বিথী ও তাদের শিশু সন্তান ওই ফ্ল্যাটটিতে থাকতেন। দগ্ধ অবস্থায় তাদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহম্মদ বলেন, ‘ফ্ল্যাটের ভেতরে জমা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ফ্ল্যাটের ভেতর গ্যাস সিলিন্ডার ও তিতাস গ্যাসের লাইন দুটিই রয়েছে। কোনো লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে তদন্তের পর তা নিশ্চিত করে বলা যাবে।’

তিনি আরও বলেন, ‘ভবনটির পঞ্চম তলার উত্তর-পশ্চিম পাশের ফ্ল্যাটটিতে বিস্ফোরণের সূত্রপাত। বিস্ফোরণে ফ্ল্যাটের দুই পাশের দেয়াল ভেঙে পড়ে গেছে। পশ্চিম পাশের দেয়ালটি ভেঙে পাশের একটি টিনশেড ঘরের ওপর পড়েছে। ওই ঘরে কেউ না থাকায় কেউ হতাহত হননি। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ফ্ল্যাটেরও দরজা, দেয়াল ভেঙে গেছে ও আসবাবপত্র সব চুরমার হয়ে গেছে।’

বাংলাদেশ সময়: ১১:০৯:৪৬   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ