জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু পরিষদের রক্তদান কর্মসূচী

প্রথম পাতা » চট্টগ্রাম » জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু পরিষদের রক্তদান কর্মসূচী
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু পরিষদের রক্তদান কর্মসূচী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া বঙ্গবন্ধু পরিষদ মৌড়াইল শাখার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সকালে শহরের মৌড়াইল ইউনাইটেড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘মোস্তাকের অনুসারীরা সবসময় ঘাপটি মেরে থাকে। ১৯৭১ সালেও এই মোস্তাক ছিল কিন্তু তাকে কেউ চিনতে পারেনি। ১৯৭৫ সালে সেই মোস্তাকের প্রকৃত চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছিল। শেখ হাসিনাও প্রচলিত আইনে থেকেই বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে।’

তিনি আরও বলেন, ‘তারা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল। বাংলার জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে তার প্রতিশোধ নিয়েছে। তারা মানুষ হত্যা করেছে আর আমরা নিজেদের রক্ত দিয়ে মানুষকে বাঁচিয়ে রক্তের ঋণ শোধ করব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএর) সভাপতি ডা. এফ জামান, সাধারণ সম্পাদক ডা. মো. আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০৭   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ