জার্মানে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » জার্মানে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
বুধবার, ১৬ আগস্ট ২০২৩



জার্মানে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

জার্মানস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে দেশের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

রাজধানী বার্লিনের একটি মিলনায়তনে জার্মানি ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবার ও ১৫ আগস্টে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও তাদের স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠে অংশ নেন রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও দূতাবাসের কর্মকর্তারা। প্রদর্শন করা হয় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্রও।

শোক দিবসে বঙ্গবন্ধুর জীবনী ও তাঁর সংগ্রামের দিনগুলো নিয়ে আলোচনায় অংশ নেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুল হক খান ও সাধারণ সম্পাদক মোবারক আলী ভুঁইয়া বকুল, প্রফেসর ড. হার্টমুর্ট বেয়ারভল্ফ, নূরজাহান খান নূরী, প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া, সাংবাদিক শরাফ আহমেদ, নুর ই আলম সিদ্দিকী রুবেল, সাবরা খান, জাহিদুল ইসলাম পুলক, মাসুদুর রহমান মাসুদ, লাবনী ভূঁইয়া, যুবরাজ তালুকদার ও মহসিন শাহসহ বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রবাসীরা।

এসময় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই বলেও জানান বক্তারা।

শোক সভায় আমন্ত্রিত অতিথিরা বঙ্গবন্ধুকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৪২:২০   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ