ফেনীতে গাঁজাসহ গ্রেফতার ২ আসামি

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে গাঁজাসহ গ্রেফতার ২ আসামি
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩



ফেনীতে গাঁজাসহ গ্রেফতার ২ আসামি

ফেনীর সোনাগাজী থেকে একাধিক মাদক মামলার দুই আসামিকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকার মৃত মোফাজ্জল হোসেন চৌকিদারের ছেলে মো. জাকির হোসেন (৫২) ও একই এলাকার শামছুল আলম সেলিমের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে চট্টগ্রাম র‌্যাব-৭-এর ফেনী কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর সোনাগাজীর মুহুরি প্রজেক্ট এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের দাম প্রায় তিন লাখ টাকা।

গ্রেফতার মো.জাকির হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে। মোসা. মনোয়ারা বেগমের নামে চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা রয়েছে।

চট্টগ্রাম র‌্যাব-৭-এর ফেনী কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতার আসামি এবং উদ্ধার করা মাদক সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৪৯   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২
দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব : এ্যানি
আমার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে: দীপেন দেওয়ান
বেসরকারি ফলাফলে হাসনাত আবদুল্লাহ জয়ী
কক্সবাজার-৪ আসনে প্রাথমিক গণনায় এগিয়ে ধানের শীষ
স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি
জামায়াতে ইসলামী একটি প্রতারক দল : সালাহউদ্দিন আহমদ
চরাঞ্চলে কোস্ট গার্ডের ৩৫৮৫ সদস্য মোতায়েন থাকবে : মহাপরিচালক
কেন্দ্র দখল করতে এলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : ডা. তাহের
ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে : আমীর খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ