জেলা পরিষদের অর্থায়নে রাঙ্গামাটিতে নির্মিত হচ্ছে জামে মসজিদ ও মাদ্রাসা

প্রথম পাতা » চট্টগ্রাম » জেলা পরিষদের অর্থায়নে রাঙ্গামাটিতে নির্মিত হচ্ছে জামে মসজিদ ও মাদ্রাসা
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩



জেলা পরিষদের অর্থায়নে রাঙ্গামাটিতে নির্মিত হচ্ছে জামে মসজিদ ও মাদ্রাসা

জেলা পরিষদের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে আজ সদর উপজেলাধীন নিউ রাঙ্গামাটি মাদ্রাসা ও জামে মসজিদ নির্মিত হচ্ছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শহরের রিজার্ভবাজারে নিউ রাঙ্গামাটি মাদ্রাসা ও জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো, মুছা মাতব্বর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিন, সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, পৌর আওয়ামী লীগের সাধারষ সম্পাদক মনছুর আলী, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক বাবু প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরক সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার পাশাপাশি সমভাবে প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে।
জেলা পরিষদের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নিউ রাঙ্গামাটি মাদ্রাসা ও জামে মসজিদের কাজ বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৬:০৮   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য : দীপেন দেওয়ান
টেকনাফে বিদেশি পিস্তল, গুলি ও আইসসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৫০
দেশের ৯৭.৭৯ শতাংশ কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ
ভাইয়ের হাতে ভাই খুন, অবশেষে গ্রেফতার
পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে - বাণিজ্যমন্ত্রী
কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ফেনীতে একজন নিহত
বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী
মেঘনার ভাঙন এলাকায় ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের - পানিসম্পদ মন্ত্রী
জনগণের সেবা করতে এসেছি, কোনো দলীয়করণ করা হয়নি: পার্বত্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ