৩ দেশে করোনার নতুন ধরন শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৩ দেশে করোনার নতুন ধরন শনাক্ত
শনিবার, ১৯ আগস্ট ২০২৩



৩ দেশে করোনার নতুন ধরন শনাক্ত

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ধরনটির নাম বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক টুইটবার্তায় এ তথ্য জানায়।

উচ্চ সংক্রমণশীল নতুন এই ধরনটি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ইসরায়েলে শনাক্ত হয়েছে।

মার্কিন গবেষণা সংস্থা হিউস্টন মেথোডিস্টের ডায়াগনস্টিক মাইক্রোবায়োলজি বিভাগের পরিচালক ড. এস ওয়েসলি লং জানান, করোনার এক্সবিবি পয়েন্ট ১ পয়েন্ট ৫ ধরনটির ৩৬ বারের মিউটেশন শেষে উদ্ভব হয়েছে নতুন এই ভাইরাসটির। করোনার প্রথম দিকে যেসব ধরন আধিপত্যশীল ছিল, সেগুলোর সঙ্গে নতুন ভাইরাসটির সাদৃশ্য রয়েছে।

এদিকে, করোনার নতুন ধরনটি আধিপত্য বিস্তারে সক্ষম কিনা—সেটি নিয়ে গবেষণা চলছে। যুক্তরাষ্ট্রের এক গবেষক বলছেন, প্রাথমিক গবেষণায় ভাইরাসটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং টিকা সুরক্ষাকে ফাঁকি দিতে সক্ষম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক টুইটবার্তায় জানিয়েছে, করোনার নতুন ভাইরাসটিকে ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং’র তালিকাভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বজুড়ে করোনার এক্সবিবি পয়েন্ট ১ পয়েন্ট ৫ ধরনটি আধিপত্য করছে। বিশ্বের প্রায় সব রোগীই এই ধরনটিতে আক্রান্ত।

বাংলাদেশ সময়: ১১:৫৩:৪৭   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ