রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে গ্রেনেড হামলা হ‌য়ে‌ছিল: হানিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে গ্রেনেড হামলা হ‌য়ে‌ছিল: হানিফ
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩



রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে গ্রেনেড হামলা হ‌য়ে‌ছিল: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ২১ আগস্ট গ্রেনেড হামলার লক্ষ্য ছিল আওয়ামী লী‌গের সভাপ‌তি ও তৎকালীন বি‌রোধীদলীয় নেত্রী শেখ হা‌সিনা‌কে হত্যা করা। একই স‌ঙ্গে সিনিয়র নেতাদের হত্যার মাধ্যমে একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য ক‌রেন তিনি। ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

মাহবুব উল আলম হানিফ ব‌লেন, গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- ২১ আগস্ট গ্রেনেড হামলায় যাদের আসামি করা হয়েছে, তারা নাকি এর সাথে জড়িত নয়। তার এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। অথচ তি‌নি নাকি আগে শিক্ষক ছিলেন। কোথায় শিক্ষক ছিলেন, আমি তা জানি না। একজন শিক্ষক এত নির্লজ্জ মিথ্যাবাদী হতে পারে, আমি তা আগে কখনো দেখিনি! উনি একটা প্যাথোলজিক্যাল লায়ার।

আওয়ামী লী‌গের এ যুগ্ম সাধারণ সম্পাদক ব‌লেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে একই সূত্রে গাঁথা ২০০৪ সালের ২১ আগস্ট। এটা বর্বোরচিত গ্রেনেড হামলা, এটা পৃথিবীর ইতিহাসে আরেকটি ন্যক্কারজনক ঘটনা। বাঙালি জাতির জন্য এটি একটি কলঙ্কময় দিন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:১৪   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ