নতুন শিক্ষাবর্ষের বই ছাপাতে কোনো সংকট নেই : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » নতুন শিক্ষাবর্ষের বই ছাপাতে কোনো সংকট নেই : শিক্ষামন্ত্রী
শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩



নতুন শিক্ষাবর্ষের বই ছাপাতে কোনো সংকট নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর কাগজ কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। তাই সব উপজেলায় যথাসময়ে বই পৌঁছে যাবে। আমরা টেন্ডার কাজ শুরু করে দিয়েছি। ইতোমধ্যে প্রাথমিকের সকল ট্রেন্ডারের কাজ শেষ করেছি। মাধ্যমিকেরও ট্রেন্ডারের কাজ চলছে। খুব শিগগিরই সবগুলোর টেন্ডার কাজ সম্পন্ন হয়ে আসবে। এ বছর যথা সময়ে সকল উপজেলায় বই পৌঁছে যাবে। আমরা ১ জানুয়ারি বই উৎসব করতে পারব।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দ্বন্দ্ব রয়েছে। এসব বিষয়ে আওয়ামী লীগ কি ধরনের উদ্যোগ নিয়েছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন—এই প্রতিকূলতা মূলত আছে সব জায়গাই। আওয়ামী লীগ একটি বড় দল। সাফল্যের সঙ্গে একটানা প্রায় ১৫ বছর প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করে আসছে। তার নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে নেওয়া, মানুষের জীবনযাত্রার মান উন্নত, দেশের মান মর্যাদা বৃদ্ধি, প্রতিটি ক্ষেত্রে আমরা যে উন্নত হয়েছি এবং আমরা একটি উন্নত বিশ্বে যাওয়ার স্বপ্ন দেখছি। এখন আমাদের উন্নত দেশ গঠনের সব ধরনের সক্ষমতা তৈরি হয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের তৃণমূল পর্যায় থেকে আমাদের যে সংগঠন, তা খুবই শক্তিশালী। কারণ, আওয়ামী লীগের প্রাণ তৃণমূল। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ একটি বড় দল। সেই বড় দলে অনেক যোগ্য প্রার্থী আছে। যে কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। সেক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা থাকা উচিৎ। কোথাও কোথাও সেটা দ্বন্দ্বের সৃষ্টি করে। এটি সারা পৃথিবী ও সব রাজনৈতিক দলেই থাকে। কিন্তু সেটি যেন আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে কিংবা নির্বাচনের ফলাফলকে কোনোভাবে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে।

দীপু মনি বলেন, দ্বন্দ্ব নিরসনের জন্য কেন্দ্রীয়ভাবে কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটি বিভাগ এবং প্রয়োজনে জেলা থেকেও উপজেলা পর্যায়ে দ্বন্দ্ব নিরসনে কাজ করছে। সারাদেশেই এই কাজ চলমান। এখন নির্বাচন আরও ঘনিয়ে আসছে, তাই এই ধরনের ছোটখাট দ্বন্দ্ব নিরসনে আওয়ামী লীগ সচেষ্ট।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌর সভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪১   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ