বন্দরে কিশোর সাব্বির নিখোঁজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে কিশোর সাব্বির নিখোঁজ
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



বন্দরে কিশোর সাব্বির নিখোঁজ

খেলার মাঠে যাওয়ার উদ্দেশ্যে ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে সাব্বির (১২) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ কিশোরের কোন হদিস না পেয়ে এ ঘটনায় নিখোঁজের বড় ভাই রিপন মিয়া বাদী হয়ে রোববার (২৭ আগস্ট) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন।

নিখোঁজ কিশোর সাব্বির হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মকরমপুর ইউনিয়নের নতুন পাতারিয়া এলাকার আলী আমজাদ মিয়ার ছেলে। বর্তমানে নিখোঁজ কিশোরসহ তার পরিবার বন্দর উপজেলার মদনপুরস্থ লিটন মিয়ার বাড়ি ভাড়াটিয়া বলে জানা গেছে।

নিখোঁজ জিডি বাদী গনমাধ্যমকে জানায়, আমার ছোট ভাই সাব্বির গত সাপ্তহে দেশের বাড়ি থেকে মদনপুর এলাকায় আসে। গত শনিবার সকাল ১০টায় ছোট ভাই সাব্বির মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এসে নিখোঁজ হয়।

অনেক স্থানে খোঁজাখুজি করে আমার ভাইয়ের কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে থানায় নিখোঁজ ডায়রী এন্ট্রি করা হয়েছে। জিডি পেয়ে পুলিশ নিখোঁজ কিশোরে সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫৩   ৭৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব সম্প্রদায়ের অংশগ্রহণে গড়তে চাই মানবিক বাংলাদেশ : ত্রাণমন্ত্রী
সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি
লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
লালনের মানবতাবাদী দর্শন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ন্যায়বিচার নিশ্চিত করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে -আইনমন্ত্রী
নারায়ণগঞ্জ বন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান, আটক ৮
সরিষাবাড়ীতে সার ডিলার নিয়োগে বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ