বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই বাবু গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই বাবু গ্রেপ্তার
সোমবার, ২৮ আগস্ট ২০২৩



বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই বাবু গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে সোনাইমুড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামের পঞ্চায়েত বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন বাবুকে (৩৫)।

পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, বাবু গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত বাবু বাংলাদেশের আলোচিত বিসমিল্লাহ গ্রুপ, বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা কেলেঙ্কারির মামলার অন্যতম আসামি ও বিডি সফটের কথিত এমডি।

বাংলাদেশ সময়: ১৩:০৮:২১   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করায় চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী
প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য : পানি সম্পদ মন্ত্রী
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন মেয়র শাহাদাত
লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ