১১ ঘণ্টা পর রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১১ ঘণ্টা পর রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল শুরু
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩



১১ ঘণ্টা পর রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল শুরু

নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুতির ১১ ঘণ্টা পর রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উদ্ধারকারী দল লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করে। এরপর মঙ্গলবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া ফকিরপাড়া এলাকায় এলে মাঝের দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, দুপুরেই আমরা রাজবাড়ী থেকে রিলিফ ট্রেন নিয়ে বগি উদ্ধারের কাজ শুরু করি। অবশেষে রাত পৌনে ১টার দিকে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করতে সক্ষম হই। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫০:৪৪   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষামন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ