আদালতের কার্যক্রম স্থগিতের আহ্বান ‘নজিরবিহীন’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদালতের কার্যক্রম স্থগিতের আহ্বান ‘নজিরবিহীন’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩



আদালতের কার্যক্রম স্থগিতের আহ্বান ‘নজিরবিহীন’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া স্থগিতের জন্য সম্প্রতি বেশ কয়েকজন আন্তর্জাতিক গণ্যমান্য ব্যক্তি যে চিঠি পাঠিয়েছেন, তাকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছেন। এ বিষয়ে মন্তব্য করতে অনুরোধ জানালে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে’।
এসময় প্রতিমন্ত্রী জানতে চান যে একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে, তা তদন্ত করা যায় না- এমন কোনো উদাহরণ পৃথিবীতে আছে কি না। তিনি বলেন, যারা চিঠি লিখেছেন, তারা আইনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারেন। তাদের অবশ্যই রায় মেনে নেওয়ার ভয়শূন্যতা এবং সাহস থাকতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, যারা প্রফেসর ইউনূসের পক্ষে আহ্বানে যোগ দিয়েছেন, তারা নিজেদের সুনামের প্রতি যথাযথ বিচার করছেন না। আলম বলেন, যারা যথাযথ আইনি প্রক্রিয়া পর্যবেক্ষন করতে চায়, সরকার তাদের স্বাগত জানিয়েছে। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগ প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে। তিনি আরো বলেন, সরকার আদালতের কার্যক্রম সম্পর্কিত কোনো বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না।

বাংলাদেশ সময়: ২০:৫৪:২৯   ৬৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ