মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে হবে - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে হবে - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে হবে - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, ধূমপান ও মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে হবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অভ্ দ্য রুরাল পূয়র আয়োজিত ‘প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের পূর্বেই তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে খসড়া তামাক নিয়ন্ত্রণ সংশোধন আইন দ্রুত পাসের দাবিতে নীতিনির্ধারকদের কাছে প্রত্যাশা’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

ডরপ এর নির্বাহী উপদেষ্টা মোঃ আজহার আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম মোঃ শহিদ খান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার তামাক নিয়ন্ত্রণে আন্তরিক। তৃণমূল পর্যায় থেকে তামাকের ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ধূমপানজনিত অসংক্রামক ব্যাধি থেকে বাঁচতে প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান ত্যাগ করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ধূমপান দিয়ে মাদকাসক্তির শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারকে এ বিষয়ে সচেতন হতে হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৩৪   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ