ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ; নিহত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ; নিহত ৬
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ; নিহত ৬

ইরানের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা সোমবার এ কথা জানিয়ে বলেছে, উত্তরাঞ্চলীয় শহর ধামগানের ৪শ’ কিলোমিটার গভীরে একটি টানেলে বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইরনা আরো জানিয়েছে, ‘ধামগানে রোববারের বিস্ফোরণের পর ছয় শ্রমিক খনিতে আটকা পড়ে।’
তাদের উদ্ধারে চালানো অভিযান ব্যর্থ হয়। পরে সোমবার লাশ উদ্ধার করা হয়।
একই এলাকায় ২০২১ সালের মে মাসে খনি ধসে দুই শ্রমিকের নিহত হওয়ার খবর স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হয়।
এছাড়া দেশটির উত্তরাঞ্চলীয় আজাদ শাহর শহরে ২০১৭ সালে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ৪৩ শ্রমিক প্রাণ হারিয়েছিল। এ ঘটনা ইরানী কর্তৃপক্ষের প্রতি ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৪১   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ