২৯ বছর পালিয়ে বেড়ানোর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » ২৯ বছর পালিয়ে বেড়ানোর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



২৯ বছর পালিয়ে বেড়ানোর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার পলাতক আসামি আবু বক্করকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (৩ সেপ্টেম্বর) রাউজানের গরীব উল্লাহ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবু বক্কর ওই এলাকার মাহবুব আলমের ছেলে।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, গ্রেপ্তার আবু বক্কর রাউজান থানার আলোচিত ইকবাল হত্যা মামলার আসামি। তিনি ২৯ বছর ধরে পালিয়ে ছিলেন।

তিনি বলেন, রোববার র‍্যাবের এক অভিযানে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:২৯   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


হিন্দু-মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে : পরিবেশমন্ত্রী
রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় বৈচিত্র্য
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ