সুনামগঞ্জে ৪ দফা দাবিতে ডিপ্লোমা ম্যাটসদের কর্মবিরতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে ৪ দফা দাবিতে ডিপ্লোমা ম্যাটসদের কর্মবিরতি
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



সুনামগঞ্জে ৪ দফা দাবিতে ডিপ্লোমা ম্যাটসদের কর্মবিরতি

চার দফা দাবি আদায়ে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন করেছে ম্যাটস ইন্টার্নিরত ডিপ্লোমা চিকিৎসকরা।

সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আড়াইশো শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের ইন্টার্নিরত অর্ধশতাধিক ডিপ্লোমা চিকিৎসক অংশগ্রহণ করেন।

ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকদের দাবিগুলো হলো: কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ, উচ্চ শিক্ষার সুযোগ দান, অসংগতি পূর্ণ কোর্স কারিকুলাম বাতিল এবং স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড স্থাপন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. হাসান মাহমুদ, বিডিএমপির সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. শিব্বির আহমদ, সহসভাপতি অমিত দাস ও ডা. মাযহারুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সরকারের কাছে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৩৯   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খুব শিগগিরই পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ