সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩



সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আলাদা সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে মহাসড়কের আমিনবাজার ভাঙ্গা ব্রিজ ও হেমায়েতপুরের জামাল ক্লিনিকের সামনে আলাদা এই দুর্ঘটনা ঘটে।

আমিনবাজার এলাকায় নিহতের নাম মামুন শেখ (২৫)। তিনি পাবনা জেলার চাটমোহর থানার মনছুরাপুর গ্রামের মো. আলতাফের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক তবে নিহত অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ভাঙ্গা ব্রিজ এলাকায় আরিচাগামী লেনে অটোরিকশা চালক মামুন শেখকে অজ্ঞাত পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

অপরদিকে একই মহাসড়কের হেমায়েতপুরের জামাল ক্লিনিকের সামনে ভোরে আরিচাগামী লেনে গাড়িচাপায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, রাতে হেমায়েতপুর ও আমিনবাজারে এলাকায় আলাদা দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন রিকশাচালক মামুন। তবে অপরজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলে জেনেছি। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ দুটি রাতেই উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ওসি জানান, অটোরিকশাচালক মামুন শেখের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানতে পিবিআই এর সহায়তা নেওয়া হচ্ছে। ঘাতক পরিবহনগুলোও চিহ্নিত করার করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৩৭   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ