পর্তুগালকে হারিয়ে প্রথমবার ব্রাজিলের শিরোপা জয়

প্রথম পাতা » খেলাধুলা » পর্তুগালকে হারিয়ে প্রথমবার ব্রাজিলের শিরোপা জয়
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫



পর্তুগালকে হারিয়ে প্রথমবার ব্রাজিলের শিরোপা জয়

পর্তুগালকে হারিয়ে প্রথমবার ফুটসাল বিশ্বকাপের শিরোপা জিতল ব্রাজিল। নারীদের ফিফা ফুটসাল বিশ্বকাপের প্রথম আসর বসেছে ফিলিপিন্সে।

রোববার (৭ ডিসেম্বর) ফিলিপাইনের মানিলায় ফিলস্পোর্টস অ্যারেনায় ফাইনালে পর্তুগাল নারী দলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে সেলেসাও নারীরা। পুরো আসরে অপরাজিত থেকে শিরোপা জিতেছে ব্রাজিল।

আসরে সর্বোচ্চ ৭ গোল করে গোল্ডেন বুট জিতেছেন সেলেসাওদের এমিলি মারকন্ডেস।

১৬ দেশের এই আসরে সেমিফাইনালে হারের পর তৃতীয় হয়েছে স্পেন এবং চতুর্থ আর্জেন্টিনা। সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন পর্তুগালের আনা ক্যাথারিনা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ব্রাজিল।

ফাইনালে ম্যানিলার ফিলস্পোর্টস অ্যারেনায় খেলার ১০ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন এমিলি। ২৩ মিনিটে পর্তুগালের জালে দ্বিতীয় গোল জড়ান আমান্ডা লিসা ডি অলিভিয়েরা। দেবোরা ভ্যানিন ৩৮ মিনিটে পর্তুগালের কফিনে শেষ পেরেকটি ঠোকেন, বিশ্বকাপও জিতে নেন।

ব্রাজিলের ফুটসাল দলের নারীরা আগে একটি এএফএফ ফুটসাল ওয়ার্ল্ড কাপ গোল্ড, ছয়টি ওমেন্স ফুটসাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং আটটি কোপা আমেরিকা ফুটসাল ডি ফেমিনা শিরোপা জিতেছে।

বাংলাদেশ সময়: ১২:০৬:৪২   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল
দুই মিনিটে পিছিয়ে যেয়েও জয় ছিনিয়ে নিল আর্সেনাল
ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ